২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের দিন বন্ধ থাকবে ব্যাংক

কিশোরগঞ্জ, গাজীপুর, নোয়াখালী ও নারায়ণগঞ্জে বিভিন্ন পর্যায়ে নির্বাচনে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 06:57 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

রোববার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, কর্মকর্তা- কর্মচারীদের ভোট দেয়ার সুযোগ করে দিতেই এ নির্দেশনা।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৩ জুলাই কিশোরগঞ্জ-৪ আসনে উপনির্বাচন এবং ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশন, নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভার সাধারন নির্বাচন এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ও গোপালদী পৌরসভার সাধারণ নির্বাচণে ভোটগ্রহণের কথা রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, “এ উপলক্ষে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্ধারিত দিনে এসব এলাকার তফসিলি ব্যাংকের সকল শাখা বন্ধ থাকবে।”