২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক নিরাপত্তায় বিশ্ব ব্যাংকের ৫০ কোটি ডলার ঋণ

বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি শক্তিশালী করতে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বৃহস্পতিবার আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থার পরিচালনা পর্ষদ বাংলাদেশের জন্য এই ঋণ অনুমোদন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিশ্ব ব্যাংক বলেছে, বাংলাদেশ প্রতিবছর তাদের মোট জাতীয় আয়ের (জিডিপি) ২ শতাংশ সামাজিক নিরাপত্তায় ব্যয় করছে। এর পরেও সুবিধাভোগীদের চিহ্নিতকরণ এবং প্রশাসনিক ব্যবস্থাপনার দুর্বলতা কারণে ৭০ শতাংশ দরিদ্র্য জনগোষ্ঠী এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

এই অবস্থা থেকে উত্তরণে সরকারকে সহযোগিতায় এই ঋণ দেয়া হচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত এক দশকে বাংলাদেশ ১ কোটি ৬০ লাখ জনগোষ্ঠীকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে এসেছে। এরপরও ৪ কোটি ৭০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এর মধ্যে ২ কোটি ৬০ লাখ জনগোষ্ঠী চরম দারিদ্র্য।

এই ঋণের মাধ্যমে ১ কোটি ৮০ লাখ দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে। হতদরিদ্র্রদের জন্য এ কর্মসূচির মাধ্যমে ৪০ লাখ পরিবার উপকৃত হবে বলে আশা করা হয়েছে।

৪০ বছর মেয়াদি এই ঋণে বাংলাদেশ ১০ বছরের গ্রেস পিরিয়ড পাবে। সুদ হার হবে দশমিক ৭৫ শতাংশ।