কর অবকাশ সুবিধা আরো ২ বছর
শিল্প ও ভৌত অবকাঠামোসহ ৩৪টি খাতের জন্য আরো দুবছর কর অবকাশ সুবিধা থাকছে।
অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ বৃদ্ধিসংক্রান্ত বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের লক্ষ্যে দেশে নতুন শিল্প কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রণোদনা দেয়ার জন্য আরো দুবছর কর অবকাশ সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
অবকাশ সুবিধাভোগীদের মধ্যে রয়েছে ১৭টি শিল্প খাত ও ১৭টি ভৌত অবকাঠামো খাত।
তবে পাটজাত দ্রব্য উৎপাদনে নিয়োজিত আয় এবং বস্ত্র উপাদনের সঙ্গে জড়িত সুতা উৎপাদন ও সুতা ডায়িং খাতের আয়ের ওপর হ্রাসকৃত ১৫ শতাংশ করহারের মেয়াদ আরো দুবছর বাড়িয়ে ১৫ জুন ২০১৫ পর্যন্ত অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া হাঁস মুরগীর খামারের ক্ষেত্রে সম্পূর্ণ আয়কর অব্যাহতি এবং হস্তশিল্প রপ্তানির ক্ষেত্রে ৫০ শতাংশ আয়কর অব্যাহতির মেয়াদ দুবছর বাড়ানো হয়েছে।
