লেনদেনের শুরুতে সূচক কমেছে
সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শুরু হওয়ার পর আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ১২ পয়েন্ট।
সপ্তাহের চতুর্থ দিন নিম্নমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক কমতে থাকে। বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৭৯ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট কম।
আধা ঘণ্টায় হাতবদল হয় প্রায় ৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২৫টি শেয়ারের, কমে ৭৪টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির দাম।
মঙ্গলবার বছরের প্রথম দিন ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ২৮ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
সোমবার ‘ব্যাংক হলিডে’ –এর দিন বন্ধ ছিল পুঁজিবাজারও। আর সপ্তাহের প্রথম দিন সূচকে যোগ হয়েছিল প্রায় ১৪ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৭৩ শতাংশ বা প্রায় ৩০ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২০৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ দশমিক ২৩ শতাংশ কম।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দুই দশমিক ১১ শতাংশ বা প্রায় ৮৬ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৩ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি।
