ডিএসইতে সূচক বেড়েছে
সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে সূচক বেেড়ছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে সূচক বেেড়ছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
মঙ্গলবার হরতালের মধ্যেও বেশিরভাগ ব্রোকারেজ হাউজ লগইন করায় সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়েই লেনদেন শুরু হয়। এর পর সূচকে ওঠানামা চললেও পৌনে ১২টা থেকে সূচক ওপরের দিকে উঠতে থাকে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ৪৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪০ পয়েন্ট বেশি।
হাতবদল হয় প্রায় ১৬০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২১৮টির শেয়ারের, কমে ৪৫টির এবং অপরিবর্তিত ছিল ৫টির দাম।
হরতালে লেনদেন চললেও ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের ভিড় ছিল কম। কাজী ইকুইটিজ লিমিটেডের কর্মকর্তা অয়জিদ উদ্দিন সোহেল বলেন,“গতকাল আমাদের হাউজে ২০ জন বিনিয়োগকারী ছিলেন। আজকে আছে ৪ জন।”
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমে প্রায় ৯ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ২১০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
সপ্তাহের প্রথম দিন কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর লেনদেন শুরু হওয়ার পর সূচক কমে প্রায় ৪৮ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ২১৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩ দশমিক ৪৩ শতাংশ বা প্রায় ১৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২৩০ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ২.৭৩ শতাংশ বেশি।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ১ দশমিক ৬২ শতাংশ বা প্রায় ৬৭.০২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭.৭১ শতাংশ কম।
