২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটের উন্নয়নে ভূমিকা রেখে পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

পাট খাতে গবেষণা এগিয়ে নেওয়ার পাশাপাশি পাটবীজ আমদানিতে নির্ভরশীলতা কমানোসহ বিভিন্ন ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য’ এ বছর ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 03:53 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবসে মনোনীতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। 

“পাটখাত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ আমদানিতে নির্ভরশীলতা হ্রাস, পাটবীজ উৎপাদনে সয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে” এই পুরস্কার দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পুরস্কার দেওয়া হবে ১২ ক্যাটাগরিতে। 

>পাটবীজ

> পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/বিজ্ঞানী/উদ্ভাবক

>সেরা পাটবীজ উৎপাদনকারী চাষী

>সেরা পাট উৎপাদনকারী চাষী

>পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল

>পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান

>পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল

>পাটের সুতা উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান

 >বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা পাটকল

>বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক সেরা উদ্যোক্তা প্রতিষ্ঠান

>বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (নারী)

>বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (পুরুষ)

এছাড়াও পাট সংশ্লিষ্ট অংশীজনদের সাতটি শুভেচ্ছা স্মারক দেওয়া হবে বলে জানান মন্ত্রী।