২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের এলডিসি সম্পর্কিত কমিটির সদস্য হলেন দেবপ্রিয়

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্টের (সিডিপি) সদস্য নিযুক্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2018, 06:09 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

রোববার সিপিডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সাম্প্রতিক অধিবেশনে জাতিসংঘ মহাসচিবের সুপারিশে সিডিপির সদস্য হিসেবে দেবপ্রিয়কে তিন বছরের জন্য নির্বাচিত করা হয়েছে।

দেবপ্রিয় ভাট্টাচার্য দুইটি আন্তর্জাতিক নেটওয়ার্ক এলডিসি ফোর মনিটর এবং সাউদার্ন ভয়েস অন এসডিজির সভাপতির দায়িত্বেও আছেন।

জাতিসংঘসহ জেনেভা ও ভিয়েনায় অবস্থিত বিশ্ব বাণিজ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন।

তিনি জেনেভায় জাতিসংঘের স্বল্পোন্নত দেশসমূহের সমন্বয়কও ছিলেন। এছাড়াও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার (আঙ্কটাড) গভর্নিং বোর্ডের সভাপতি ছিলেন তিনি।

এর আগে বাংলাদেশ থেকে এই কমিটির সদস্য ছিলেন অর্থনীতিবিদ নুরুল ইসলাম, রেহমান সোবহান এবং ওয়াহিদউদ্দিন মাহমুদ।