২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট পাস ২৮ জুন: অর্থমন্ত্রী

অর্থ বিল বুধবার পাসের পর ২৮ জুন সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাস হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 06:00 PM

Updated : 08 Apr 2022, 06:36 PM

গত ৬ জুন সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী; আগামী ৩০ জুন শনিবার তা পাস হওয়ার কথা ছিল।

তার আগে মঙ্গলবার অর্থমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “শনি-রবিবারে লেনদি করতে চাই না, ২৮ তারিখে আমরা শেষ করে দেব।”

বাজেট পাস এগিয়ে আনার কারণ জানতে চাইলে তিনি বলেন, “এটার উদ্দেশ্য হল বাজেটের পরে একটু বিরতি হয়, অ্যাসেম্বি চলবে।”

বুধবার অর্থবিল পাস হবে জানিয়ে মুহিত বলেন, “বুধবার বাজেট নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। বাজেটের উপর তার নিজস্ব মন্তব্য কাল পাওয়া যাবে। বিরোধী দলের নেত্রীও বক্তব্য দেবেন। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদও কিছু বলতেও পারেন।” 

বাজেট প্রস্তাবের পর সংসদে ১৯ দিন আলোচনা এবং এই সময়ে ব্যবসায়ী সংগঠনগুলোসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহল যে প্রতিক্রিয়া ও পরামর্শ দিয়েছে, তা নিয়ে এখন কাজ করছেন অর্থমন্ত্রী। 

“যথেষ্ট নতুন প্রস্তাব, কিছুটা পরিবর্তিত, কিছুটা একেবারেই নতুন। কালকেই আমি জানিয়ে দেব, একাজে আমি ব্যস্ত আছি।”

বড় ধরনের কোনো পরিবর্তন আসছে কি না- সাংবাদিকদের প্রশ্নে মুহিত বলেন, “আজ (মঙ্গলবার) বিকালে বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। বড় ধরনের পরিবর্তন তো কখনও হয় না।”

অর্থ বিলে কী কী পরিবর্তন হবে, তার একটি তালিকা করছেন জানিয়ে মুহিত বলেন, “তেমন বড় কিছু না। করপোরেট ট্যাক্সে পরিবর্তন আসার সম্ভাবনা নেই, করমুক্ত আয়সীমা আর পরিবর্তন হবে না।”

সোমবার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “তারা অনেক প্রস্তাব দিয়েছেন। মন্ত্রী মোস্তাফা জব্বার সাহেব খুব খুশি। আশা করছি, ইয়ং জেনারেশনকে অ্যাট্রাক্ট করতে পারব, ওয়েট ফর টুমরো।”

পুরনো খবর:

ভোটের বছর বাজেটে তুষ্ট করার প্রয়াস