২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণ সহজ করার দাবি

ক্ষুদ্র নারী উদ্যোতক্তাদের ব্যাং ক ঋণের শর্ত আরও সহজ করতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে এক অনুষ্ঠান থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 12:29 AM

Updated : 11 Oct 2022, 01:25 PM

বুধবার ঢাকার বিয়াম ফাউন্ডেশনে ‘ডেইরি উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক এক কর্মশালায় এই দাবি জানানো হয়।

এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অক্সফাম ইন বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্নেহাল ভি সোনেজি।

নারী ডেইরি উদ্যেক্তা উন্নয়ন জাতীয় ফোরামের সভাপতি সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির সভাপতিত্বে এই কর্মশালায় গবেষণা ও অবস্থানপত্র উপস্থাপন করেন ফোরামের সদস্য সচিব শেখ আলী আহমেদ টুটুল।

দুগ্ধ খামার খাতের নারী উদ্যোক্তারা এই খাতে বীমাসুবিধাসহ আমদানি করা গুঁড়োদুধের ক্ষেত্রে কর-কাঠামো পুনর্বিন্যাসের দাবিও জানান।

কর্মশালায় প্রান্তিক নারী খামারিদের আর্থিক প্রতিষ্ঠানে ও সম্প্রসারণ সেবায় অভিগম্যতা, বিপণন প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক ভূমিকা নিশ্চিতকরনের সুপারিশও করা হয়।

প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র খামারিদের সব ধরনের প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে তার মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস দেন।

অক্সফাম কর্মকর্তা সোনেজিও এই খামারিদের পাশে থেকে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে অক্সফাম ইন বাংলাদেশের ইকোনমিক জাষ্টিস অ্যন্ড রেজিলেন্স কর্মসূচির প্রোগ্রাম ম্যনেজার খালিদ হোসেন, হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি) এর গবেষণা পরিচালক ড. অভিজিৎ পোদ্দারও বক্তব্যর রাখেন।