২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানিমুখী পোশাক ও চামড়া খাতে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল

রপ্তানিমুখী পোশাক শিল্প ও চামড়াজাত শিল্পের উন্নয়নের পাশাপাশি সবুজ অর্থায়ন প্রচেষ্টার অংশ হিসেবে নতুন একটি তহবিল প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 12:13 AM

Updated : 20 Aug 2022, 01:51 PM

‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড বা জিটিএফ’ শিরোনামের এই তহবিলের চূড়ান্ত বাস্তবায়নের লক্ষ্যে ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারিত্ব চুক্তির বিধিও সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিলার বা অন্যান্য ব্যাংকগুলোর উদ্দেশ্যে প্রকাশিত ওই বিধিতে বলা হয়, রপ্তানিমুখী পোশাক শিল্প ও চামড়া শিল্পের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক এই লক্ষ্যে আগ্রহী অনুমোদিত ডিলার বা ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারিত্ব চুক্তিতে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগ্রহী ব্যাংকগুলোকে নতুন এই অর্থায়ন প্রক্রিয়ায় যুক্ত হতে বাংলাদেশের ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স বিভাগের মহা ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদন করার কথাও বলা হয় এই বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, নতুন এই তহবিল থেকে রপ্তানিমুখী পোশাক কারখানা ও চামড়াজাত পণ্যের কারখানাগুলো পরিবেশবান্ধব যন্ত্রপাতি কেনা ও প্রযুক্তি স্থাপনে ঋণ নিতে পারবে।