মগবাজার ফ্লাইওভারে আরও দেড় কোটি ডলার দিচ্ছে সৌদি
রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পে আরও পাঁচ কোটি রিয়াল অর্থাৎ দেড় কোটি ডলার ঋণ দিচ্ছে সৌদি আরব।
এর আগে এই প্রকল্পের জন্য ৫ কোটি ৩৩ লাখ ডলার ঋণ দেয় দেশটি। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের মাধ্যমে এ ঋণ দেওয়া হচ্ছে।
ফ্লাইওভারের তেজগাঁও-পান্থপথ লিংক রোডে এফডিসি গেইটের পরিবর্তে সোনারগাঁও হোটেল পর্যন্ত বর্ধিত ৪৫০ মিটার নির্মাণে সৌদি আরবের নতুন করে দেওয়া এই ঋণের অর্থ ব্যয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, সৌদি আরবের এই ঋণে দুই শতাংশ হারে সুদ দিতে হবে। ৫ বছর রেয়াত কালসহ ২৫ বছরে এই ঋণ পরিশোধ করবে বাংলাদেশ।
সফররত আহমদ এম আলঘানাম বক্তব্যে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সৌদি সরকার বাংলাদেশের আরও উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করবে।
