২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের ব্যবধানে বোর্ড সভা ডাকলেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে দ্বিতীয় বোর্ড সভা আহ্বান করেছেন ফজলে কবির; বুধবার এই সভা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 04:22 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এফ এম মোকাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণত প্রতি মাসের শেষ সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ফজলে কবির দায়িত্ব গ্রহণের পর ৬ এপ্রিল প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিল।

রিজার্ভ চুরির ঘটনায় ১৫ মার্চ আতিউর রহমান পদত্যাগ করলে ২০ মার্চ নতুন গভর্নর হিসেবে যোগ দেন ফজলে কবির।

তার দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম বোর্ড সভায় রিজার্ভ চুরি, সাইবার নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ, ফিলিপিন্স থেকে টাকা ফেরত আনা ও তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

নতুন গভর্নর ড. ফজলে কবির ছাড়াও ৬ সদস্যের পরিচালনা পর্ষদে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমানেরও প্রথম বোর্ডসভা ছিল সেটি।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ওই সভায় উপস্থিত ছিলেন।