২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিডি ভিডিওতে উন্নয়নচিত্র

দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির চিত্র জনগণের কাছে তুলে ধরতে থ্রিডি ভিডিও প্রদর্শনী করবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 08:45 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুক্র ও শনিবার ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শীর্ষক এ প্রদর্শনী হবে বলে আয়োজক পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় থ্রিডি ভিডিও ম্যাপিংয়ের মাধ্যমে প্রদর্শনীর উদ্ধোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রদর্শনীতে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব, তার ডাকে মহান মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ২৬ মার্চ এবং ‘রূপকল্প ২০২১’ ও অগ্রগতির প্রামান্য চিত্র উপস্থাপন করা হবে।

এছাড়াও দেশবরেণ্য শিল্পিদের পরিবেশনায় থাকবে দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধের গান।

প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে প্রদর্শনী।