২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যারিফ কমিশনের নতুন চেয়ারম্যান গোলাম মর্তুজা

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম গোলাম মর্তুজা রেজা চৌধুরীকে বাংলাদেশ ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজম্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 06:17 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

গোলাম মর্তুজাকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় এই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিনি মো. আজিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

আলাদা আদেশে মো. আজিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন তিনি।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ট্যারিফ কমিশনের চেয়ার‌ম্যান বদলের আদেশ কার্যকর হবে।

১৯৮২ ব্যাচের কর্মকর্তা গোলাম মর্তুজার বাড়ি নোয়াখালী।