২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বালতির পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

বালতিতে একটি শ্যাম্পুর বোতল ছিল। পরিবারের সদস্যরা ধারণা করছেন, রিফা বোতলটি নেওয়ার চেষ্টা করেছিল, ওই সময় সে উপুড় হয়ে বালতিতে পড়ে যায়।

বালতির পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 09:02 PM

Updated : 22 Jul 2022, 09:02 PM

চট্টগ্রামের সাতকানিয়ায় বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার উপজেলার কেওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকার আবু সালেহর মেয়ে আফিয়া সালেহা রিফা খেলার সময় বালতির পানিতে পড়ে যায়।

ওই ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘরের অন্য সদস্যরা কাজ করার সময় দেড় বছর বয়েসী রিফা একটি কক্ষে বসে খেলছিল।

“হঠাৎ কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা বাথরুমে গিয়ে একটি বালতিতে উপুড় হওয়া অবস্থায় রিফারকে উদ্ধার করে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।”

বালতির মধ্যে দেড় থেকে দুই লিটারের বেশি পানি ছিল না জানিয়ে জাহাঙ্গীর বলেন, “বালতিতে একটি শ্যাম্পুর বোতল ছিল। সবাই ধারণা করছে রিফা বোতলটি নেওয়ার চেষ্টা করেছিল, ওই সময় সে উপুড় হয়ে বালতিতে পড়ে যায়।”

তিনি জানান, পরিবারের সদস্যরা রিফাকে বালতি থেকে উদ্ধার করে দেখেন তার জ্ঞান নেই। পরে বুঝতে পারেন তার মৃত্যু হয়েছে। পারিবারিকভাবে শিশুটির দাফন করা হয়েছে।