২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় বাইক আরোহী পুলিশ সদস্য নিহত

কাজ শেষে বাড়ি ফিরছিলেন এই ট্রাফিক সার্জেন্ট, পথে মৃত্যু হল তার।

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় বাইক আরোহী পুলিশ সদস্য নিহত

নিহত সার্জেন্ট মুজাহিদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2023, 01:14 AM

Updated : 14 Mar 2023, 01:14 AM

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে ফৌজদারহাট-বন্দর টোল রোডের ওয়াই জংশনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সার্জেন্ট মুজাহিদ চৌধুরী (৩০) চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১১টার দিকে দায়িত্ব শেষ করে টোল রোড দিয়ে মোটর সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মুজাহিদ। এসময় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার তার মোটর সাইকেলে ধাক্কা দেয়।”

গুরুতর আহত অবস্থায় মুজাহিদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর চালকসহ প্রাইভেটকারটি আটক করা হয়েছে বলে জানান উপ-কমিশনার মোস্তাফিজুর।