চট্টগ্রামে পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু
রাস্তা পারাপারের সময় একটি পিকাপের ধাক্কায় গুরুতর আহত হন বাশার।
চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ির মহাসড়কের আন্দামান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত আবুল বাশার (৬৪) ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
হাইওয়ে পুলিশের নাজিরহাট ফাঁড়ির পরিদর্শক আদিল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল রাস্তা পারাপারের সময় একটি পিকাপের ধাক্কায় গুরুতর আহত হন বাশার।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
