১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে শারক্বীয়ার ৪ সদস্য গ্রেপ্তার

পটিয়া থেকে গ্রেপ্তার এই ব্যক্তিরা পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

চট্টগ্রামে শারক্বীয়ার ৪ সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2023, 01:10 AM

Updated : 01 Mar 2023, 01:10 AM

নতুন জঙ্গি সংগঠন আনসার ফিল হিন্দাল শারক্বীয়া দলের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার রাতে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। বুধবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তথাকথিত হিজরতের জন্য তারা বাসা থেকে বের হয়ে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন। রাতে পটিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।”

সাম্প্রতিক কিছু তরুণ-যুবকের নিখোঁজ হওয়ার অনুসন্ধানে নেমে আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া নামে নতুন জঙ্গি দলের সন্ধান পায় র‌্যাব।

বাহিনীর কর্মকর্তারা বলছেন, নতুন জঙ্গি সংগঠনটির অনেক সদস্যই হরকাতুল জিহাদ (হুজি), আনসার আল ইসলাম ও জেএমবির সাবেক সদস্য।

এই জঙ্গি দলের সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যোগাযোগের বিরল ঘটনাও প্রকাশ্যে এসেছে র‌্যাবের তদন্তে।

গত বছরের ৬ অক্টোবর কুমিল্লা থেকে নিখোঁজ দুই ছাত্রসহ সাতজনকে গ্রেপ্তারের পর র‌্যাব শারক্বীয়ার খবর জানায়। র‌্যাব এখন পর্যন্ত এই দলটির আঞ্চলিক নেতা ও নিচের সারির নেতাদের গ্রেপ্তার করতে পেরেছে।

পুরানো খবর:

র‌্যাবের জালে নতুন জঙ্গি দল, কারা এরা?

পুরানো খবর:

নতুন জঙ্গি দলের ‘পাহাড়ি যোগ’ পেয়েছে র‌্যাব

পুরানো খবর:

‘নায়েবে আমির’ গ্রেপ্তার; শারক্বীয়া নিয়ে র‌্যাব-সিটির দুই রকম তথ্য