২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে ভলিবল টুর্নামেন্ট শুরু

পদ্মা, সাঙ্গু, মাতামুহুরি, মেঘনা, হালদা, কর্ণফুলী- ছয় নদীর নামে ভাগ হয়েছেন খেলোয়াড়রা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2023, 08:29 PM

Updated : 05 May 2023, 09:20 PM

সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট।

শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামের অনুশীলন মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমান।

সাবেক ভলিবল খেলোয়াড় আতিক কুতুবীর নামে দুই দিনের এ টুর্নামেন্টে পদ্মা, সাঙ্গু, মাতামুহুরি, মেঘনা, হালদা, কর্ণফুলী ছয়টি নদীর নামে ছয় দলে ভাগ হয়ে খেলোয়াড়রা এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। টুর্নামেন্টটি আয়োজন করেছে চকবাজার ভলিবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রথম রাউন্ডের ছয়টি খেলা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে দ্বিতীয় রাউন্ডের খেলা ও বিকালে ফাইনাল অনুষ্ঠিত হবে।