২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রল পাম্প, ২ লাখ টাকা জরিমানা

ভারটেক্স অফডক লজিস্টিক সার্ভিস লিমিটেডের সিনিয়র ম্যানেজারকে এই জরিমানা করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2023, 08:52 PM

Updated : 20 Feb 2023, 08:52 PM

চট্টগ্রামের পতেঙ্গায় লাইসেন্স ছাড়া পেট্রল পাম্প রাখায় একটি কন্টেইনার ডিপোকে প্রায় সোয়া দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার পতেঙ্গার ভারটেক্স অফডক লজিস্টিক সার্ভিস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মোয়াজ্জেম হোসেনকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বলেন, এদিন ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদপ্তরকে নিয়ে অভিযানে যান তিনি। প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়াই পেট্রল পাম্প পরিচালনা করছিল। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। ফায়ার হাইড্রেন্ট ও সেইফটি প্ল্যান ছিল না।

প্ল্যান অনুমোদন না করিয়েই ২২ বছর ধরে কোম্পনিটি পরিচালনা করা হচ্ছিল; এ কারণেই দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।