১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বাস-মাইক্রো সংঘর্ষে ঝরল ৭ প্রাণ

সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামে বাস-মাইক্রো সংঘর্ষে ঝরল ৭ প্রাণ
প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2025, 12:42 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার চট্টগাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় এ দুর্ঘটনা ঘটে। 

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, ““কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।”

নিহতদের মধ্যে তিন জন পুরুষ, তিন জন নারী ও একটি শিশু। 

তিন দিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একই স্থানে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা। 

সবশেষ ঈদের দিন সকালে জাঙ্গালিয়ায় দুই বাসের সংঘর্ষে মারা যায় পাঁচ জন।

ঈদের সকালে চট্টগ্রামের সড়কে ঝরল ৫ প্রাণ