২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: আট দিন পর চট্টগ্রামে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম জেলায় গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে; আট দিন পর এ জেলায় কোভিডে কারও মৃত্যু হল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 12:04 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৯৩ শতাংশ।

নতুন রোগীদের মধ্যে ১৩৪ জন চট্টগ্রাম মহানগরের বাসিন্দা। আর যে দুজন মারা গেছেন, তারা উপজেলার বাসিন্দা ছিলেন। 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৬২ জন। তাদের মধ্যে বন্দর নগরীর বাসিন্দা ৭৩৪ জন। আর উপজেলার বাসিন্দা ৬২৮ জন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসের সংক্রমণে ১ জনের মৃত্যু হয়েছিল। তার আগের মৃত্যুর ঘটনা ছিলো ২ ফেব্রুয়ারি, ওই দিনও ১ জনের মৃত্যু হয়েছিল।

জেলা সিভিল সার্জন বলেছে, গত কিছুদিন ধরে জেলায় শনাক্তের হার কমতে থাকলেও সেটা ৩ থেকে ৫ শতাংশের মধ্যে টানা দুই সপ্তাহ থাকলেই কেবল পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে আছে’ বলে মনে করা যায়। সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জোর দিতে বলছেন স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা।

পুরনো খবর

চট্টগ্রামে শনাক্তের হার নামল ৫ শতাংশের নিচে  

কোভিড: চট্টগ্রামে ১ মাস পর দৈনিক শনাক্ত দুইশর নিচে  

‘কোভিড সংক্রমণ কমলেও সতর্কতায় ঢিলেমি নয়’  

চট্টগ্রামে কোভিড সংক্রমণ বাড়াচ্ছে ওমিক্রনের উপধারা বিএ.২: গবেষণা  

চট্টগ্রামে কোভিডে আরও চারজনের মৃত্যু, শনাক্ত ১১৬৭  

চট্টগ্রামে এক দিনে ১৩৪৮ কোভিড রোগী শনাক্ত  

চট্টগ্রামে প্রতি পাঁচ জনের কোভিড পরীক্ষায় ২ জনই রোগী