২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নাট্যোৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নাট্যোৎসবে যোগ দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 09:48 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে নাট্যকলা বিভাগের আয়োজনে এই উৎসবে তিনি ছিলেন প্রধান অতিথি।

এই আয়োজনে নাটকের পাশাপাশি ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাপেট শো।

খালিদ বলেন, সাহিত্য,সংস্কৃতি ও রাজনীতির আদিভূমি এ চট্টগ্রাম। চট্টগ্রামে জন্ম নিয়েছেন অনেক জ্ঞানী-গুণী ও প্রতিভাধর ব্যক্তিত্ব। বিপ্লবীদের চারণভূমি এ চট্টগ্রাম; যাদের ত্যাগ অনস্বীকার্য।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতির ক্ষেত্র প্রসারের জন্য নাট্যকলার সঙ্গে নৃত্যকলা, ফটোগ্রাফি, শিল্পকলাসহ অন্যান্য বিভাগ নিয়ে একটি স্বতন্ত্র অনুষদ খোলার বিষয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

উন্মুক্ত মঞ্চকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার ক্ষেত্রে সব প্রকার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন প্রতিমন্ত্রী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপস্থিত কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মহীবুল আজিজ ও বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন ও নাট্যজন আহমেদ ইকবাল হায়দার।

অনুষ্ঠানে নাট্যকলা বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া মো. সোলায়মানকে নাট্যজন শান্তনু বিশ্বাস স্মৃতি বৃত্তি দেওয়া হয়।