২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এসএসসির ফল পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছেন ৪২ জন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারে এএসসিতে ফল পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪২ জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2019, 02:36 PM

Updated : 18 Aug 2022, 05:21 PM

শনিবার চট্টগ্রাম বোর্ডের এসএসসি’র পুনঃনিরীক্ষণের ফলাফল ঘোষণা করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তন হয়েছে ৪৯২ জন শিক্ষার্থীর। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৮০ জন এবং গ্রেড পরিবর্তন হয়েছে ৩৯৮ জনের।”

অনুত্তীর্ণদের মধ্যে যারা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন, তাদের ১৪ জনের ফলে কোনো পরিবর্তন আসেনি।

গত ৬ মে ঘোষিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে ৭৮ দশমিক ১১ শতাংশ পাশ করেছিল। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল সাত হাজার ৩৯৩জন।

এবারের এসএসসির ১৯ হাজার ১৮৩জন পরীক্ষার্থী ৪৪ হাজার ২৯৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

২০১৮ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এসএসসি’র ফল পুনঃনিরীক্ষণে ৫২৯ জনের ফল পরিবর্তন হয়েছিল।

পুরনো খবর:

এসএসসি: চট্টগ্রামে পাস বাড়লেও জিপিএ-৫ এ ধাক্কা