স্কুলছাত্রী হত্যা: সন্দ্বীপে ৩ সন্দেহভাজন আটক
চট্টগ্রামের সন্দ্বীপে স্কুলছাত্রী নাদিয়া হত্যায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সন্দ্বীপ থানার ওসি এইচএম মশিউর রহমান জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- আকবর হোসেন ওরফে ফকির (৩০), মো. মোশারফ (৩০) ও মো. মিনহাজ (২০)।
ম্যাপ: চট্টগ্রাম
আগেরদিন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল সে।
লাশ উদ্ধারের পর নাদিয়ার পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয় বলে জানান ওসি মশিউর।
স্থানীয়দের অভিযোগ, ধর্ষণের পর নাদিয়াকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) সালাউদ্দিন শিকদার জানান, নাদিয়ার মুখ এবং হাতে জখম রয়েছে।
“প্রাথমিকভাবে শ্বাসরোধে মেয়েটিকে হত্যার আলামত পাওয়া গেলেও ধর্ষণের বিষয়টি ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া।
