২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

এদিন সকালে প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে মারধর করেছিল ছাত্রলীগের কর্মীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ছবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মার্চে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 05:46 PM

Updated : 17 Jan 2024, 05:46 PM

টানা কয়েক দিন মারামারির ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, “কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।"

কী কারণে কমিটি বিলুপ্ত করা হল- এমন প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অনাকাঙ্ক্ষিত এবং আমাদের দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থি। একটি ইতিবাচক ছাত্র রাজনীতি আমাদের প্রত্যাশা। সেটির ব্যত্যয় হওয়ায় আমরা এই ব্যবস্থা নিয়েছি।"

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে মারধর করে ছাত্রলীগের কর্মীরা। মারধরের সময় তাকে ছাত্রলীগ নিয়ে সংবাদ না করার জন্য হুমকি দেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার দুই দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুটি পক্ষ। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

২০১৯ সালের ১৪ জুলাই পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রেজাউল হক রুবেলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। পরে ২০২২ সালের ৩১ জুলাই সেখানে ৪২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)