২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তায় পড়ে থাকা ব্যাগে ভরা ছিল শিশুর লাশ

পুলিশের ধারণা কয়েক মাস বয়সী শিশুটি রোগাক্রান্ত ছিল।

রাস্তায় পড়ে থাকা ব্যাগে ভরা ছিল শিশুর লাশ

চট্টগ্রামের ফটিকছড়ি থানা

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2023, 05:04 PM

Updated : 25 Nov 2023, 05:04 PM

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশে পড়ে থাকা ব্যাগ থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের রাবার বাগান এলাকায় সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার এসআই লিটন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, কালো রঙয়ের একটি ব্যাগে লাশ ভরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে ফেলা রেখে যাওয়া হয়েছিল।

এসআই লিটন বলেন, “স্থানীয় লোকজন ব্যাগ দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে ব্যাগ থেকে লাশ উদ্ধার করে। মৃতদেহটি রাতের বেলায় কেউ সড়কের পাশে রেখে গিয়েছিল বলে আমাদের ধারণা।”

পুলিশের এই সদস্য বলেছেন, প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে কয়েক মাস বয়সী শিশুটি রোগাক্রান্ত ছিল।

মৃত শিশুর পরিবারের খোঁজ করা হচ্ছে বলেও জানান এসআই লিটন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।