১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে যুবক হত্যা ও শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেপ্তার ৬

পুলিশ বলছে, ‘মূল হত্যাকারী’ সৈয়দুল করিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামে যুবক হত্যা ও শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেপ্তার ৬
চট্টগ্রামের রৌফাবাদে মোহাম্মদ হোসেন রাজু হত্যার অভিযোগে গ্রেপ্তার ৬ জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 09:03 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

চট্টগ্রামের রৌফাবাদে এক যুবককে হত্যা এবং শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন–সৈয়দুল করিম, আব্দুল মান্নান, ইউনুচ মিয়া, আয়াতুল্লাহ আলী আদনান, আবু বক্কর ছিদ্দিক ওরফে খোকন ও আজগর আলী।

পুলিশ বলছে, তাদের মধ্যে ‘মূল হত্যাকারী’ সৈয়দুল করিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যকাণ্ডে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়। 

উদ্ধার করা অস্ত্র ও গুলি

উদ্ধার করা অস্ত্র ও গুলি

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় গত ৭ মে গুলিতে নিহত হন মোহাম্মদ হাসান রাজু নামে এক যুবক। রাউজান থেকে তিনি রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। 

সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি রেশমী আক্তার নামে ১১ বছর বয়েসী এক শিশুর চোখে লাগে। রেশমী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে। 

ওই ঘটনায় রাজুর মা সকিনা বেগম শনিবার বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা করেন।  

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ কক্সবাজার সুগন্ধা সৈকত এলাকা থেকে সৈয়দুল করিমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। 

হত্যার সময় ব্যবহৃত সিএনজি অটোরিকশা।

হত্যার সময় ব্যবহৃত সিএনজি অটোরিকশা।

“করিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজুর বুকে গুলি করার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী অটোরিক্সা চালক আবদুল মান্নান ও বাকি আসামিদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

এই পুলিশ কর্মকর্তা বলেন, “গত ২৬ এপ্রিল রাতে রাউজান উপজেলার কদলপুর গ্রামে নাছির ওরফে মধু নাছির নামে এক যুবক খুন হয়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, রাউজানে খুনের জেরে রৌফাবাদে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনার সঙ্গে আরও যারা যুক্ত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

পুরনো খবর

চট্টগ্রাম নগরীতে গুলিতে যুবক খুনশিশুর চোখে গুলি

রাউজানে এক ব্যক্তিকে গুলি

রাউজানে নাছির হত্যায় গ্রেপ্তার ৩