রাউজানে এক ব্যক্তিকে গুলি
“ঘটনাস্থল থেকে আমরা তিনটি গুলির খোসা জব্দ করেছি,” বলেন ওসি সাজেদুল ইসলাম।
চট্টগ্রামের রাউজানে গুলি করে এক যুবককে খুনের একদিন পর আবার গুলির ঘটনা ঘটেছে।
রোববার রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাছিরকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়েছে।
“ঘটনাস্থল থেকে আমরা তিনটি গুলির খোসা জব্দ করেছি।”
ওসি বলেন, নাছির পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে ছয়টি মামলা আছ।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেছে বলে জানান ওসি।
২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে রাউজানে বেড়ে যায় সন্ত্রাসী কার্যক্রম। গত দেড় বছরে রাউজানে অন্তত ২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যার মধ্যে ১৬টি 'রাজনৈতিক' হত্যাকাণ্ড বলে গণমাধ্যমে খবর এসেছে।
সবশেষ শনিবার ভোরে জঙ্গল রাউজান এলাকায় কাউসার জামান বাবলু নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়।
