১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাউজানে নাছির হত্যায় গ্রেপ্তার ৩

“আমাদের ধারণা, তারা এ হত্যাকাণ্ডে সম্পৃক্ত,” বলেন জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 12:30 AM

Updated : 26 Aug 2026, 03:30 PM

চট্টগ্রামের রাউজানে নাছির হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। 

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, “আমাদের ধারণা তারা এ হত্যাকাণ্ডে সম্পৃক্ত। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে তথ্য পেতে পারি।”

তিনি সাংবাদিকদের বলেন, “রাউজানের কিছু হত্যকাণ্ড আধিপত্য বিস্তার নিয়ে, আর কিছু বালুর মহল নিয়ে। তবে অপরাধ যে কারণেই হোক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে।” 

রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকায় রোববার রাতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন নাছির। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যু হয় তার। 

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাছিরকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়। ঘটনাস্থল থেকে আমরা তিনটি গুলির খোসা জব্দ করেছি।”

ওসি বলেন, নাছিরের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা আছে।

২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে রাউজানে বেড়ে যায় সন্ত্রাসী কার্যক্রম। গত দেড় বছরে রাউজানে অন্তত ২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যার মধ্যে ১৬টি 'রাজনৈতিক' হত্যাকাণ্ড বলে সংবাদমাধ্যমে খবর এসেছে।

গত শুক্রবার ভোরেও জঙ্গল রাউজান এলাকায় কাউসার জামান বাবলু নামে এক যুবককে গুলি করে খুন করা হয়।