২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ-৫: চট্টগ্রামে সেরা ১০ স্কুলের ৯টিই নগরীর

এসএসসিতে চট্টগ্রামে সেরা ১০ কলেজের তালিকায় এসেছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 04:33 PM

Updated : 28 Jul 2023, 07:18 PM

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে চট্টগ্রাম নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো।   

সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া ১০টি স্কুলের মধ্যে নয়টিই চট্টগ্রাম মহানগরীর। তবে সেরা ১০ কলেজের মধ্যে স্থান করে নিয়েছে কক্সবাজার সদরের কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর এসএসসিতে পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ; যা গতবারের তুলনায় প্রায় ১০ শতাংশ পয়েন্ট কম।  

পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের ১৮ হাজার ৬৬৪ জন থেকে কমে এবার ১১ হাজার ৪৫০ জন হয়েছে। 

Image

শুক্রবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার মহোদয়। শিক্ষা মন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন।

এই বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে নগরীর সরকারি কলেজিয়েট হাই স্কুল থেকে। এ স্কুলে এ বছর ৪৭২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৭১ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৪১০ জন। 

দ্বিতীয় স্থানে আছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭৩ জন; পাস করেছে ৪৬৮ জন। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭৪ জন। 

সরকারি মুসলিম হাই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৩১ জন শিক্ষার্থী। স্কুলটি থেকে ৪৬০ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। 

২৬০ জন জিপিএ-৫ পেয়েছে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে। এ স্কুল থেকে ৫১৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫০৬ জন। 

বাংলাদেশ নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৫৭ জন। এবছর এই স্কুল থেকে ৪৭৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৭১ জন। 

বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চ বিদ্যালয় থেকে ৫১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫০৯ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন। 

চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আর জিপিএ-৫ পেয়েছে ২৩২ জন। আর ৩৩৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৩২ জন। 

২২৫ জন জিপিএ-৫ পেয়েছে বাকলিয়া সরকারি হাই স্কুল থেকে। ৪৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৫১ জন। 

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২২৩ জন। ২৮৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৮২ জন পাস করেছে। 

চট্টগ্রাম নগরীর স্কুলগুলোর সাথে পাল্লা দিয়ে এবার এগিয়ে এসেছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে ২৪৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৪৩ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১৭৯ জন।

পুরনো খবর:

এসএসসি: চট্টগ্রাম বোর্ডে পাসের হার কমে ৭৮.২৯%