চট্টগ্রামে দেবরের বাটালির আঘাতে ভাবি খুন
পুলিশ বলছে, পারিবারিক কলহ থেকে বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে এক নারীকে খুনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বন্দর নগরীর বাকলিয়া থানার আনন্দ সাবান ফ্যাক্টরি সংলগ্ন সিলেট কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম তসলিমা বেগম (৪৫)। হত্যাকাণ্ডের পর থেকে তার দেবর মো. খোকনের (৩২) হদিস মিলছে না। পেশায় খোকন রাজমিস্ত্রী।
বাকলিয়া থানার ওসি আফতাব হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তসলমিার সঙ্গে খোকনের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে খোকন বাটাল দিয়ে তার ভাবির গলায় আঘাত করেন।”
গুরুতর আহত অবস্থায় তসলিমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
