১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাঙ্গুনিয়ায় শ্রমিকদলের নেতাকে গুলি করে হত্যা

নিহত আবদুল মান্নান ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ছিলেন।

রাঙ্গুনিয়ায় শ্রমিকদলের নেতাকে গুলি করে হত্যা
নিহত আবদুল মান্নান

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 11:43 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিকদলের স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। 

রাঙ্গুনিয়া উপজেলার ক্ষেত্রবাজার এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবদুল মান্নান (৪২) সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ছিলেন। তার বাবার নাম নাজের সওদাগর। সৌদি প্রবাসী মান্নান গত বছর ৫ অগাস্টের পর দেশে ফিরেছিলেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটর সাইকেলে করে ক্ষেত্র বাজারে যাবার পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা মান্নানকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

মান্নানের বাড়ি রাঙ্গুনিয়ায় হলেও পরিবার নিয়ে তিনি চন্দ্রঘোনা এলাকায় থাকতেন। 

ওসি বলেন, “তিনি কেন ক্ষেত্রবাজার এলাকায় গিয়েছিলেন, আমরা তা খতিয়ে দেখছি।”