২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ারায় সড়কের পাশে নারীর মৃতদেহ

গাড়ি চাপায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 07:44 PM

Updated : 11 Oct 2023, 07:44 PM

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার উপজেলার বারখাইন ইউনিয়নের আনোয়ারা-বাঁশখালী সড়ক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান আনোয়ারা থানার ওসি সোহেল আহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্থানীয় লোকজন জানিয়েছে ওই নারী ‘মানসিক ভারসাম্যহীন’। বেশ কিছুদিন ধরে ওই সড়কের পাশে থাকতেন এবং এদিক ওদিক ঘোরাঘুরি করতেন।

“ভোরে সড়কের পাশে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সেটি উদ্ধার করা হয়।”

ওসির ধারণা, রাতে সড়কে কোনও গাড়ি চাপায় ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে।

তার পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের মাধ্যমে আঙ্গুলের ছাপ সংগ্রহ করার পাশাপাশি ময়নাতদন্ত করা হয়েছে বলে জানান ওসি।