হরতালের প্রথম প্রহরে সীতাকুণ্ডে ট্রাকে আগুন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
হরতালের প্রথম প্রহরে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।
শনিবার ভোরে উপজেলার ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মকর্তা নুরুল আলম দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ড্রাম বোঝায় ঢাকামুখী একটি মিনি ট্রাকে দুর্বৃত্তরা আগুন লাগায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
এদিকে হরতালে তেমন কোন প্রভাব নেই বন্দরনগরীতে। ভোটের আগের দিন হওয়ায় গণপরিবহন চলাচল করলেও তা অন্যান্য দিনের তুলনায় কম। তবে ব্যক্তিগত যান চলাচল স্বাভাবিক আছে।
