২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার, নেই মুস্তাফিজ-সাকিব

নাম নিবন্ধন করলেও নিলাম তালিকায় রাখা হয়নি মুস্তাফিজকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 11:22 PM

Updated : 24 Nov 2026, 11:34 PM

আইপিএলের গত আসর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির আগামী আসরে খেলার জন্যও নাম নিবন্ধন করেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তবে নিলামের প্রাথমিক তালিকায় তাকে রাখা হয়নি। নেই আরেক তারকা সাকিব আল হাসানও।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠানো প্রাথমিক তালিকায় আছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।

(বিস্তারিত আসছে)