২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে দর্শক খরা, ফ্রি টিকেটের পরামর্শ শেবাগের

উদ্বোধনী ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গ্যালারির বেশির ভাগ জায়গাই ছিল ফাঁকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 05:55 PM

Updated : 06 Oct 2023, 05:58 PM

এক দশকের বেশি সময় পর বিশ্বকাপ ফিরেছে ভারতে। কিন্তু দর্শক উন্মাদনার দেখা মেলেনি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের ম্যাচে গ্যালারির বেশির ভাগ জায়গাই ছিল ফাঁকা। এমন অবস্থা দেখে ফ্রি টিকেট দিয়ে দর্শকদের মাঠে আনার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার ভিরেন্দার শেবাগ।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার। এখানে বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দর্শক খরা দেখে অবাক হয়েছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জানিয়েছেন প্রতিক্রিয়া। এক্সে (সাবেক টুইটার) ওই পরামর্শ দেন শেবাগ।

“যে ম্যাচগুলোতে ভারত নেই, সেগুলোতে স্কুল ও কলেজের ছেলেমেয়েদের জন্য ফ্রি টিকেটের ব্যবস্থা করা উচিত। ৫০ ওভারের ক্রিকেটে যেহেতু আগ্রহ কমছে, তাই তরুণদের বিশ্বকাপ দেখার সুযোগ দিলে দারুণ হবে এবং খেলোয়াড়রা গ্যালারি ভর্তি দর্শকদের সামনে খেলতে পারবে।”