২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল খেলতে বিশ্বকাপে ভালো করার পরামর্শ সাকিবের

সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের আর কোনো ক্রিকেটার নিয়মিত হতে পারেননি আইপিএলে। শেষ দুই আসরে তিনিই ছিলেন টি-টোয়েন্টির সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 06:46 PM

Updated : 12 Oct 2022, 03:45 PM

পুরনো খবর:

মাহমুদউল্লাহর চোটে দুর্ভাবনা নেই সাকিবের
টেস্ট ড্র করতে পারলেও খুশি সাকিব
প্রথম ওয়ানডেই 'বড় পরীক্ষা'

আইপিএলে সবসময়ই স্বদেশের আরও ক্রিকেটার দেখতে চান সাকিব। নজর কাড়তে তাই আগামী বছর ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে সতীর্থদের পরামর্শ দিয়েছেন তিনি।

“ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, ওই আসরে অনেক কিছু নির্ভর করবে, কারণ খেলা হবে ভারতে।”

মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ আশরাফুল আইপিএলে খেলেছেন, তবে নজর কাড়তে পারেননি তারা। আইপিএলে সুযোগ পেলেও খেলা হয়নি তামিম ইকবালের।

একটি টেস্ট এ তিনটি ওয়ানডে খেলতে আগামী সোমবার বাংলাদেশে আসবে ভারত। তাদের বিপক্ষে এবারের সিরিজে ভালো খেলাও গুরুত্বপূর্ণ মনে করেন সাকিব।

বনানীতে এক অনুষ্ঠানে সাকিব জানান, পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে ও ১-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে এখন সবার আগ্রহ তুঙ্গে। পাকিস্তানকে হারিয়ে আইপিএলে খেলার সময় কলকাতা নাইট রাইডার্সের অনেক সতীর্থই বাংলাদেশের ক্রিকেটের খোঁজ খবর নিয়েছেন।

“ভালো স্পিনার এবং ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়ে তারা জানতে চেয়েছে। ...তার মানে ওরা আমাদের নিয়ে ভাবে।”