২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে আরেকজন স্পিনার নেয়ার ইঙ্গিত

বিশ্বকাপে এক জন বিশেষজ্ঞ স্পিনার খেলানোর পরিকল্পনা থেকে সরে আসতে পারে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে এক জন বাড়তি স্পিনার নেয়ার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 02:33 PM

Updated : 12 Oct 2022, 03:23 PM

পুরনো খবর:

ইংল্যান্ডের বাঁচা-মরার ম্যাচে 'ফেভারিট' বাংলাদেশ
'তিনশ তাড়া করেও জিততে পারবে বাংলাদেশ'
বাংলাদেশ ম্যাচে দল নিয়ে সিদ্ধান্তহীনতায় মর্গ্যান
বোলিং নিয়ে দুশ্চিন্তায় ইংল্যান্ড অধিনায়ক
অ্যাডিলেইডের উইকেটে রান দেখছেন ইংল্যান্ড কোচ
ইমরুলের সামর্থ্য দেখানোর সুযোগ
ব্যালান্স না হেলস জানাননি মুরস
বাংলাদেশের সত্যিকারের 'চ্যালেঞ্জ'
বাংলাদেশ ম্যাচ চাপের, বললেন ইংল্যান্ড কোচ

আফগানিস্তান, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে বিশেষজ্ঞ স্পিনার ছিলেন কেবল সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনারকেই হুমকি মানছেন ইংলিশরা। ইংল্যান্ড ম্যাচে দুই বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও তাইজুল ইসলামের যে কোনো এক জনকে সঙ্গে পেতে পারেন সাকিব।

মাশরাফি জানান, জেতার পর একাদশে পরিবর্তন আনা যাবে না, এমন কিছু মোটেও ভাবছেন না। উইকেট, ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস ও কম্বিনেশন দেখে একাদশ ঠিক করা হয়।

“স্পিনার খেলানোর সম্ভাবনা আগের ম্যাচেও ছিল। কখনো মাঠের ভেতরে আমার মনে হয়েছে, একটা স্পিনার খেলালে ভালো হয়। সব কিছুর সামঞ্জস্য রেখে খেলতে হয়, অনেক সময় কন্ডিশন খাপ খায় না।”

উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক চোট পাওয়ায় বাংলাদেশ দলে একটি পরিবর্তন আসা নিশ্চিত। কে আসতে পারে সেই সম্পর্কে কিছু না জানিয়ে অধিনায়ক বলেন, “চেষ্টা করব সম্ভাব্য সেরা দল বেছে নেওয়ার। প্রতিপক্ষের জন্য খেলা কঠিন হবে এমন দল বেছে নেয়ার চেষ্টা করব।”