২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ম্যাচ চাপের, বললেন ইংল্যান্ড কোচ

বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড দল বেশ চাপে আছে বলে মেনে নিয়েছেন ইংল্যান্ডের কোচ পিটার মুরস। তবে পাহাড় সমান এই চাপ সামলেই জয় পেতে প্রত্যয়ী ইংলিশরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 12:28 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

সোমবার অ্যাডিলেইডে বাংলাদেশের কাছে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্বাভাবিক কারণেই চাপের বিষয়টি আসে।

রোববার ইংল্যান্ড দলের সংবাদ সম্মেলনে মুরস বলেন, "বিশ্বকাপে চাপ আছে এবং দল হিসেবে আমাদের ওপরেও চাপ আছে। কারণ, আমরা খেলতে পারিনি।"

বাংলাদেশের বিপক্ষে বাড়তি চাপটা কোথায়, তাও ব্যাখ্যা করেন মুরস।

"আমরা জানি, ম্যাচটি আমাদের জিততেই হবে এবং এটা আন্তর্জাতিক ক্রিকেটের অংশ। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সামলানোর সামর্থ্য থাকতে হবে।"

ইংল্যান্ডের জন্য ভয়ের কিছু আছে কিনা এই প্রশ্নে মুরস বলেন, "এটা চাপের একটা ম্যাচ।"

ইংল্যান্ডের জন্য ম্যাচটি যেমন নকআউটের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশন, তেমনি প্রতিশোধের উপলক্ষও। গত বিশ্বকাপেও বাংলাদেশের কাছে হেরেছিল তারা।

জয়ের জন্য প্রত্যয়ী হলেও ইংল্যান্ড কোচ অবশ্য প্রতিশোধ নেওয়ার বিষয়টি নিয়ে ভাবছেন না। তার কাছে ইংল্যান্ডের এই দল ভিন্ন একটি দল।

পুরনো খবর:

ইংল্যান্ডের বাঁচা-মরার ম্যাচে 'ফেভারিট' বাংলাদেশ
বাংলাদেশ ম্যাচে দল নিয়ে সিদ্ধান্তহীনতায় মর্গ্যান
বোলিং নিয়ে দুশ্চিন্তায় ইংল্যান্ড অধিনায়ক
ইমরুলের সামর্থ্য দেখানোর সুযোগ