আফ্রিদি বললেন ‘কিছুই হয়নি’
জরিমানার শাস্তি পাওয়ার পর পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি জানিয়েছেন, সিডনিতে নিয়ম ভাঙার মতো কিছু করনেনি তারা। শুধু রাতের খাবার খেতেই বেরিয়েছিলেন।
পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট জানায়, বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁ থেকে রাতের খাবার খেয়ে ফেরার পথে প্রায় ৪৫ মিনিট দেরি করেন খেলোয়াড়রা। এ কারণে আট ক্রিকেটারকে ৩০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করে পাকিস্তান দল। ওই প্রসঙ্গে আফ্রিদি বলেন, “সেখানে কিছু রেস্তোরাঁ ছিল এবং তাদের ভেতরে ক্লাব ছিল-কিছুই হয়নি। আমরা খেতে গিয়েছিলেন এবং তারপর ফিরে আসি।”
জরিমানার ওই খবর আসায় গণমাধ্যমেরও সমালোচনা করেন আফ্রিদি।
অ্যাডিলেইডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে রোববার এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় নেই পাকিস্তানের। এ পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরেছে তারা।
আফ্রিদি জানান, ভারতের বিপক্ষের ম্যাচের জন্য তাদের প্রস্তুতি শতভাগ না হলেও তারা প্রস্তুত। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের যা একটু দুর্বলতা আছে, সেটা নিয়ে দ্রুত কাজ করার কথাও বলেন তিনি।
