২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছক্কার রেকর্ডে ম্যাককালামের পাশে গেইল

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারায় ব্রেন্ডন ম্যাককালামের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস গেইল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 01:45 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

রোববার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪১ বলে ৯০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান গেইল। ইনিংসটি তিনি সাজান ৯টি চার ও ৭টি ছক্কায়।

এই ৭টি ছক্কায় টি-টোয়েন্টি ক্রিকেটে গেইলের মোট ছয় হলো ৮৭। নিউ জিল্যান্ডের মারমুখী ব্যাটসম্যান ম্যাককালামও আন্তর্জাতিক ক্রিকেটে ৮৭টি ছক্কা মেরেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের চেয়ে বেশি ছক্কা আর কেউ মারেনি।

একদিক থেকে অবশ্য ম্যাককালামের চেয়ে গেইল এগিয়ে। ম্যাককালাম ৮৭টি ছক্কা মারতে খেলেন ৭০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। আর গেইল তা মারেন ৪৫ ম্যাচ খেলেই।

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ৩ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

পুরনো খবর:

রোমাঞ্চকর লড়াইয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের রেকর্ড
চার ছক্কায় বিশ্ব রেকর্ড!
রেকর্ড গড়ে সিরিজ উইন্ডিজের