ফাফ দু প্লেসির শতকেও শেষ রক্ষা হয়নি দক্ষিণ আফ্রিকার। ক্রিস গেইল, মারলন স্যামুয়েলসের ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৪ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
রোববার জোহানেসবার্গে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩১ রান করে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টিতে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০০৯ সালের ১৫ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়নে গড়া ৬ উইকেটে ২৪১ রান তাদের সর্বোচ্চ।
২১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নিলেও ডেভিড মিলারের সঙ্গে চমৎকার জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান অধিনায়ক দু প্লেসি। মিলারের রান আউটে ভাঙে ১০৫ রানের তৃতীয় উইকেট জুটি।
মিলার ফিরে গেলেও দু প্লেসির ১১৯ রানের অধিনায়কোচিত ইনিংসে ভর করে সোয়া দুইশ’ পার হয় স্বাগতিকদের সংগ্রহ। টি-টোয়েন্টিতে এটাই দু প্লেসির প্রথম শতক। তার ৫৬ বলের ইনিংসটি গড়া ১১টি চার ও ৫টি ছক্কায়।
ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্র্যাভো ও জেসন হোল্ডার দুটি করে উইকেট নেন।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল ভারতের অধিকারে। ২০০৯ সালের ১২ ডিসেম্বর মোহালিতে শ্রীলঙ্কার ২০৭ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে ভারতের এই রেকর্ড ভাঙার কোনো বিকল্প ছিল না ওয়েস্ট ইন্ডিজের সামনে।
নতুন বিশ্ব রেকর্ড গড়তে দলকে পথ দেখান গেইল, স্যামুয়েলস। দলীয় ১৯ রানে ডোয়াইন স্মিথের বিদায়ের পর দলকে ১ উইকেটে ১৭১ পর্যন্ত নিয়ে যান এই দুই জনে। মাত্র ৭১ বলে ১৫২ রানের জুটি গড়েন তারা।
৪১ বলে ৯০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলার পথে ৯টি চার ও ৭টি ছক্কা হাঁকান ম্যাচ সেরা গেইল। ৩৯ বলে খেলা স্যামুয়েলসের ৬০ রানের চমৎকার ইনিংসটি ছিল ৭টি চার্ ও ২টি ছক্কা সমৃদ্ধ।
১৪ রানের মধ্যে গেইল, স্যামুয়েলস ও কাইরন পোলার্ডকে বিদায় করে দক্ষিণ আফ্রিকার জয়ের আশা জাগিয়ে তোলেন ডেভিড ওয়াইস। আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্র্যাভোর বিদায় অতিথিদের বিপদ আরও বাড়ে।
শেষ পর্যন্ত অবশ্য ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথে বাধা হতে পারেনি দক্ষিণ আফ্রিকার বোলাররা। মাত্র ৭ বলে দুটি চার ও একটি ছক্কার সাহায্যে অপরাজিত ২০ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে দারুণ এক জয় এনে দেন অধিনায়ক ড্যারেন স্যামি।
ওয়াইস ৩ উইকেট নেন ৪৩ রানে।
দারুণ এই জয়ের সঙ্গে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ২৩৬ রান করার পথে তারা পেছনে ফেলে অস্ট্রেলিয়াকে। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪ উইকেটে ২১৪ রান করে টাই করেছিল তারা।
ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডও এই নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামেই। ২০০৬ সালের ১২ মার্চ অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ৪৩৫ রানের লক্ষ্য তাড়া করে ১ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২৩১/৭ (রুশো ১৫, ভ্যান উইক ৪, দু প্লেসি ১১৯, মিলার ৪৭, অনটং ১৯, বেহারদিন ৮*, ওয়াইস ৬, অ্যাবট ২; ব্র্যাভো ২/৩২, হোল্ডার ২/৪০, বেন ১/৪২)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.২ ওভারে ২৩৬/৬ (স্মিথ ১৭, গেইল ৯০, স্যামুয়েলস ৬০, পোলার্ড ৭, রাসেল ১৪, ব্র্যাভো ১০, স্যামি ২০*, রামদিন ৭*; ওয়াইস ৩/৪৩, ফাঙ্গিসো ১/৩৩, ডি ল্যাঙ্গ ১/৪২, অ্যাবট ১/৬৮)
ম্যাচ সেরা: ক্রিস গেইল।
ফাফ দু প্লেসির শতকেও শেষ রক্ষা হয়নি দক্ষিণ আফ্রিকার। ক্রিস গেইল, মারলন স্যামুয়েলসের ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
স্পোর্টস ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২৩:০৭, ১১ জানুয়ারী ২০১৫ | আপডেট: ১৫:০৯, ১২ অক্টোবর ২০২২