২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ছক্কায় বিশ্ব রেকর্ড!

দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের রোমাঞ্চকর দ্বিতীয় ম্যাচে চার-ছক্কার বিশ্ব রেকর্ড হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 01:16 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

ছক্কার রেকর্ডে ম্যাককালামের পাশে গেইল
রোমাঞ্চকর লড়াইয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের রেকর্ড
রেকর্ড গড়ে সিরিজ উইন্ডিজের

দুই দলের ব্যাটসম্যানরা মিলে এই ম্যাচে ৬৮টি বাউন্ডারি মেরেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এক ম্যাচে এত বাউন্ডারি আর হয়নি। ম্যাচটিতে ৪৪টি চার আর ২৪টি ছয় হয়।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ বাউন্ডারি হয়েছে সাউথ্যাম্পটনে ২০১৩ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচে। সেই ম্যাচে দুই দলের ব্যাটসম্যানরা মিলে ৬৬টি বাউন্ডারি মারেন। এর মধ্যে চার ছিল ৪৩টি, ছয় ২৩টি।

রোববার জোহানেসবার্গে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের অসাধারণ ব্যাটিংয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

৪১ বলে ৯০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলার পথে ৯টি চার ও ৭টি ছক্কা হাঁকান ম্যাচ সেরা গেইল। ৩৯ বলে খেলা স্যামুয়েলসের ৬০ রানের চমৎকার ইনিংসটি ছিল ৭টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

চার-ছয়ের এই রেকর্ডে বড় অবদান ছিল ফাফ দু প্লেসিরও। ৫৬ বলে ১১৯ রানের দারুণ এক ইনিংস খেলার পথে ১১টি চার ও ৫টি ছক্কা মারেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।