২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেঙ্গালুরুতে দ্রুত মানিয়ে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের 

ধর্মশালা থেকে কলকাতায় গিয়ে কন্ডিশনের সঙ্গে খুব একটা মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ। তার প্রভাবও পড়েছে পাকিস্তানের বিপক্ষে সুপার টেনের ম্যাচে। অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে তার পুনরাবৃত্তি এড়াতে বেঙ্গালুরুতে দ্রুত মানিয়ে নিতে চান মাশরাফি বিন মুর্তজা। 

ক্রীড়া প্রতিবেদক

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 07:24 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

পুরনো খবর:

কলকাতা ভুলে সামনে তাকিয়ে মাশরাফিরা
বাংলাদেশের সামনে তিন ম্যাচে ভিন্ন চ্যালেঞ্জ

গত বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়ন্টি বিশ্বকাপে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫৫ রানে হারে বাংলাদেশ।
 
মাশরাফি জানান, কলকাতার ম্যাচে ব্যাটিং-বোলিংও নিজেদের মান অনুযায়ী করতে পারেননি তারা।
 
“তাই আমাদের বেঙ্গালুরুতে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে।” 
 
আগামী সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মাশরাফিরা এখন কেবল এই ম্যাচ নিয়েই ভাবছেন।
 
“আমরা ‘ম্যাচ বাই ম্যাচ’ এগোতে চাই। আগের ম্যাচটা আমরা ভালো করতে পারিনি, ৫৫ রানে হেরেছি। পরের ম্যাচে আমাদেরকে অবশ্যই ভালো করতে হবে।” 
 

ইডেন গার্ডেন্সে ব্যাটিং স্বর্গে ২০২ রানের বিশাল লক্ষ্য দেয় পাকিস্তান। বেঙ্গলুরুতে আরও বড় স্কোর হতে পারে বলে মনে করেন মাশরাফি। “এর থেকেও আরও ফ্ল্যাট উইকেট হবে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ আরও স্ট্রং হবে। অবশ্যই আমাদের জন্যে আরও কঠিন চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে।”  “আমি মনে করি, আমাদের মাইন্ড সেটআপ ঠিক করতে হবে। রিগ্রুপ করে আমাদেরকে আবার ফিরে আসতে হবে। তবে এই গ্রুপের প্রতিটি ম্যাচই আমাদের জন্যে কঠিন হবে।”