২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সামনে তিন ম্যাচে ভিন্ন চ্যালেঞ্জ

হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন শুরু করা বাংলাদেশের জন্য পরের তিন ম্যাচ এক রকম বাঁচা-মরার। এই তিন ম্যাচে অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ডের বিপক্ষে কঠিন ও ভিন্ন তিন রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

ক্রীড়া প্রতিবেদক

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 06:53 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগামী সোমবার অস্ট্রেলিয়া ও বুধবার ভারত এবং ২৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে মাশরাফি বিন মুর্তজার দল।  
 
পাকিস্তানের কাছে ৫৫ রানে হারের পর মাশরাফি জানান, পরের তিন ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেবেন তারা।
 
“এই গ্রুপে চারটি দলই আছে যারা সেমি-ফাইনাল কিংবা ফাইনাল খেলবে। আশা করছি, আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব।” 
 
মারকুটে সব ব্যাটসম্যান আছে অস্ট্রেলিয়ার। ডেভিড ওয়ার্নার-ওসমান খাওয়াজারা আছেন ছন্দেও। দেশের মাটিতে ভারত সব সময় কঠিন প্রতিপক্ষ। নিউ জিল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচে হারায় আরও তেতে থাকবে দলটি। স্বাগতিকদের হারিয়ে ভারতেও ভালো করার সামর্থ্যের প্রমাণ দিয়েছে নিউ জিল্যান্ড।
 
সুপার টেনে নিজেদের পরের তিন প্রতিপক্ষের ব্যাপারে শ্রদ্ধার কমতি নেই মাশরাফির, “আমাদের জন্যে কঠিন ও ভিন্ন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারত ও নিউ জিল্যান্ড খুব ভালো ছন্দে আছে। অস্ট্রেলিয়া তো সব সময়ই কঠিন দল। আমাদের জন্যে তিন ম্যাচে তিন ধরনের পরিস্থিতি অপেক্ষা করছে।”

পুরনো খবর:

কলকাতা ভুলে সামনে তাকিয়ে মাশরাফিরা