২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদিকে ‘ছাড়িয়ে’ সাকিবের ডাবল

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যটে-বলে দারুণ এক ‘ডাবল’ ছুঁয়েছেন সাকিব আল হাসান। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ১ হাজার রান।

ক্রীড়া প্রতিবেদক

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 06:42 PM

Updated : 11 Oct 2022, 07:56 PM

পুরনো খবর:

মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নেয়নি বাংলাদেশ
‘লক্ষ্য ১৭০ হলে ফল ভিন্ন হতে পারত’
উইকেট পড়তে ভুল করেছিল বাংলাদেশ
‘ক্ষুধার্ত’ ছিলেন আফ্রিদি
পার্থক্য গড়েছে প্রথম ৬ ওভার
ব্যাটে-বলে পেরে উঠল না বাংলাদেশ

সাকিবের আগে টি-টোয়েন্টিতে এই ‘ডাবল’ ছিল কেবল শহিদ আফ্রিদির। তবে মাইলফলক ছুঁতে আফ্রিদির চেয়ে কম ম্যাচ লেগেছে সাকিবের। ‘ডাবল’ ছুঁতে ৬৯ ম্যাচ লেগেছিল আফ্রিদির; সাকিবের লাগল ৫১ ম্যাচ।

১ হাজার রান হতে পাকিস্তান ম্যাচের আগে মাত্র ৪ রান প্রয়োজন ছিল সাকিবের। বুধবার ইডেন গার্ডেনসে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার স্পর্শ করেন ১ হাজার রান। টি-টোয়েন্টিতে আগেই উইকেটের ‘ফিফটি’ ছিল সাকিবের। উইকেট তার ৬১ টি।

৯৫ ম্যাচে আফ্রিদির রান ১ হাজার ৩৬৪, উইকেট ৯৫টি।

এই ডাবলের কাছাকাছি আছেন পাকিস্তানেরই মোহাম্মদ হাফিজ। ১ হাজার ৬০৯ রানের পাশাপাশি ৪৬ টি উইকেট আছে তার। তবে আপাতত তিনি বোলিংয়ে নিষিদ্ধ। ১ হাজার ৩৬৬ রানের পাশাপাশি ৪৩ উইকেট শেন ওয়াটসনের।