২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিলশানের ধাক্কায় ৫ রান পেনাল্টি পেল কুমিল্লা

রান নেওয়ার সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান ইমরুল কায়েসকে ইচ্ছে করেই ফেলে দেওয়ায় ৫ রান পেনাল্টি করা হয়েছে চিটাগং ভিক্টোরিয়ান্সকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 09:50 PM

Updated : 12 Oct 2022, 04:36 PM

পুরনো খবর:

স্পিন বোলিং করতে চেয়েছিলেন মাশরাফি!
পরের দুই ম্যাচ নাও খেলতে পারেন তামিম
দিলশানকে দোষ দিচ্ছেন না তামিম
দিলশানের ঘটনা ‘অন্য দিকে’ নিতে চান না মাশরাফি
কুমিল্লাকে দারুণ জয় এনে দিলেন মালিক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচের ঘটনা। চিটাগংয়ের ১৩৫ রান তাড়ায় কুমিল্লার ইনিংসের সেটি দ্বিতীয় ওভার। তাসকিন আহমেদের বল পয়েন্টের দিকে খেলে রান নিতে গিয়েছিলেন হয়েছিলেন ইমরুল। অপর প্রান্ত থেকে আহমেদ শেহজাদ ফিরিয়ে দেন তাকে। ততক্ষণে ফিল্ডিং করে দিলশান থ্রো করেছিলেন স্টাম্পের দিকে। বল স্টাম্পে লাগেনি, চিটাগংয়ের কোনো ফিল্ডার ধরতেও পারেনি। বল চলে যায় সীমানার দিকে।

এবার ওভার থ্রোয়ে রান নিতে ছোটেন দুই ব্যাটসম্যান। উইকেটকিপার এনামুল হক তখন বলের দিকে ছুটছিলেন। আর স্টাম্পসের কাছে বল ধরতে ছুটে আসছিলেন দিলশান। রান নিতে ছোটার সময় দিলশানের সঙ্গে ধাক্কা লাগে ইমরুলের। নড়ে যাওয়া ইমরুল এরপরই দিলশানের পায়ের সঙ্গে ভূপাতিত উইকেটে। ততক্ষণে এই প্রান্তে ছুটে এসেছেন শেহজাদও। দুই ব্যাটসম্যানই এক প্রান্তে, অপরপ্রান্তে বেলস ভেঙে রান আউটের উল্লাসে মাতে চিটাগং।

ইমরুল আম্পায়ারকে এগিয়ে গিয়ে বলেন ধাক্কায় পড়ে যা্ওয়ার কথা। মাঠের দুই আম্পায়ার সাহায্য চান তৃতীয় আম্পায়ারের। টিভি রিপ্লেতে দেখা যায়, দিলশানের সঙ্গে শুধু ধাক্কাই লাগেনি, লঙ্কান ক্রিকেটারের বাড়িয়ে দেওয়া পায়ে নিজের পা লাগাতেই পড়ে গিয়েছিলেন ইমরুল। টিভি রিপ্লে দেখে মনে হয়েছে, শেষ মুহূর্তে ইচ্ছে করেই পা বাড়িয়ে দিয়েছিলেন দিলশান!

বেশ কিছুক্ষণ ধরে রিপ্লে দেখার পর তৃতীয় আম্পায়ার আনিসুর রহমানেরও মনে হয়েছে ইচ্ছে করেই ইমরুলকে আটকাতে চেয়েছিলেন দিলশান। তৃতীয় আম্পায়ার তাই রান আউট দেননি, পেনাল্টি দেন দিলশানের চিটাগংকে। অতিরিক্ত হিসেবে কুমিল্লা পায় ৫ রান।

ওই বলটাকে আম্পায়াররা ‘ডেড’ ঘোষণা করছে। আর যে ১ রান নিতে গিয়ে বিপত্তি, সেই একটি রানও দেওয়া হয়েছে পেনাল্টি ৫ রানের সঙ্গে। 
সিলেট সুপার স্টার্সের ইংলিশ ক্রিকেটার রবি বোপারা টিভিতে ঘটনা দেখে ভিডিওটা পোস্ট করে টুইট করেছেন, “পেনাল্টি ৫ রান যোগ করা হলো। ভালো সিদ্ধান্ত।”