১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

অনলাইনে যেভাবে পাওয়া যাবে বিশ্বকাপের টিকেট

মাস্টারকার্ড ব্যবহারকারীরা নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা আগে থেকে ক্রিকেট বিশ্বকাপের টিকেট বুক করতে পারবেন।

অনলাইনে যেভাবে পাওয়া যাবে বিশ্বকাপের টিকেট

ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 10:04 PM

Updated : 23 Aug 2023, 10:29 PM

ঘরে বসে কীভাবে বিশ্বকাপের ম্যাচগুলির পছন্দের টিকেট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা, জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। অনলাইনে টিকেট কাটা যাবে ভারতের বিনোদন ওয়েবসাইট ‘বুকমাইশো’ থেকে। 

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম হিসেবে বুধবার ‘বুকমাইশো’র (BookMyShow) নাম ঘোষণা করে বিসিসিআই। প্রস্তুতি ম্যাচসহ ৫৮ ম্যাচের টুর্নামেন্টের জন্য ধাপে ধাপে ছাড়া হবে টিকেট। 

আইসিসির বাণিজ্যিক সহযোগী মাস্টারকার্ড এর জন্য ২৪ ঘণ্টার বিশেষ প্রি-সেল উইন্ডো খোলা থাকবে। যেখানে মাস্টারকার্ড ব্যবহারকারীরা নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা আগে থেকে বিশ্বকাপের টিকেট বুক করতে পারবেন। 

২৪ অগাস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ভারতের ম্যাচগুলি ও প্রস্তুতি ম্যাচগুলি ছাড়া মূলপর্বের বাকি সব ম্যাচের মাস্টারকার্ড প্রি-সেল শুরু হবে। 

প্রস্তুতি ম্যাচগুলি ছাড়া মূলপর্বে ভারতের সব ম্যাচের মাস্টারকার্ড প্রি-সেল শুরু হবে ২৯ অগাস্ট সন্ধ্যা ৬টায়। 

১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হবে ২টি সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচের মাস্টারকার্ড প্রি-সেল। 

অন্যান্য কার্ড ব্যবহারকারীদের জন্য কবে-কখন শুরু হবে টিকেট বিক্রি: 

২৫ অগাস্ট রাত ৮টা থেকে: প্রস্তুতি ও মূলপর্বে ভারতের ম্যাচগুলি ছাড়া বাকি সব প্রস্তুতি ম্যাচ ও মূলপর্বের ম্যাচের টিকেট। 

৩০ অগাস্ট রাত ৮টা থেকে: গুয়াহাটি ও থিরুভানান্থাপুরামে ভারতের ম্যাচগুলির টিকেট। 

৩১ অগাস্ট রাত ৮টা থেকে: চেন্নাই, দিল্লি ও পুনেতে ভারতের ম্যাচগুলির টিকেট। 

১ সেপ্টেম্বর রাত ৮টা থেকে: ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচগুলির টিকেট। 

২ সেপ্টেম্বর রাত ৮টা থেকে: বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচগুলির টিকেট। 

৩ সেপ্টেম্বর রাত ৮টা থেকে: আহমেদাবাদে ভারতের ম্যাচের টিকেট। 

১৫ সেপ্টেম্বর রাত ৮টা থেকে: ২টি সেমি-ফাইনাল ও ফাইনালের টিকেট। 

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের লড়াই দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল মাঠে গড়াবে ১৯ নভেম্বর।