২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন ২ কর্মকর্তা

এর আগে তারা ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন ২ কর্মকর্তা

আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 07:43 PM

Updated : 23 Sep 2026, 07:43 PM

পদোন্নতি পেয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হয়েছেন আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইন।

এর আগে তারা ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

বুধবার ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবু সাঈদ মো. ইদ্রিস ব্যাংকের প্রধান কার্যালয়ে এসএমই ইনভেস্টমেন্ট উইং প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগ দেন। রিটেইল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, রংপুর, ময়মনসিংহ ঢাকা সাউথ জোনসহ বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানের দায়িত্বও সামলান।

জাকির হোসাইন ইসলামী ব্যাংকের লোকাল অফিস করপোরেট শাখার প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ১৯৯৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। স্পেশাল ইনভেস্টমেন্ট ডিভিশন ও সিলেট জোনসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধানের দায়িত্বও পালন করেন।